ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিরা সুমন নিহত

খবর টি পড়েছেন : ২৪৩
কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিরা সুমন নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

jira sumonকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শীর্ষ ছিনতাইকারী জিরা সুমন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজের নিকট ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলল থেকে জামাল,সহিদ, স্বপন ও জাকির নামে জিরা সুমনের ৪ সহযোগীকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৩টি এলজি উদ্ধার করা হয়েছে।
ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফের নেতৃত্বে ডিবির একটি টিম ব্রাহ্মণপাড়া থেকে অভিযান চালিয়ে শহরে ফেরার পথে কুমিল্লা-বুড়িচং সড়কের পালপাড়া ব্রিজের নিকট জিরা সুমন তার সহযোগীরা ডাকাতির উদ্দেশ্যে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জিরা সুমন আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত জিরা সুমন নগরীর অশোকতলা এলাকার শাহজাহান সাজুর ছেলে।
উল্লেখ্য- গত বছরের ৬ নভেম্বর দুপুরে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জিরা সুমনকে আটক করতে গিয়ে গুলিতে আহত হন ডিবির এসআই ফিরোজ হোসেন। এ সময় জিরা সুমনের বাহিনী এস.আই ফিরোজের সরকারি পিস্তল লুটে নেয়। পরে ৯ নভেম্বর সকালে সদর উপজেলার আলেখারচর এলাকায় জিরা সুমনের সহযোগীদের আটক করতে গিয়ে ডিবি পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের সময় নিহত হয় জিরা সুমনের সহযোগী তালিকাভূক্ত সন্ত্রাসী রাব্বী ও জনি। এ ঘটনার পর থেকে জিরা সুমনকে আটক করতে ডিবি ও থানা পুলিশের কয়েকটি টিম দীর্ঘ দিন ধরে কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্রিকেটের নতুন মঞ্চে স্বাগত বাংলাদেশ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফের পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads