স্টাফ রিপোর্টার : শেরপুরে অধিকার ও নেতৃত্ব বিষয়ক দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন শেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া। মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা বিষয়ক প্রকল্প ব্যবস্থাপক সুজিত বানোয়ারী। অতিথি আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট কবি ও কলামিস্ট তালাত মাহমুদ, সাপ্তাহিক কালের ডাক‘র ভারপ্রাপ্ত সম্পাদক মলয় মোহন বল ও স্বেচ্ছাসেবী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ আসাদুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। সেমিনারে কলেজ পর্যায়ের অর্ধশতাধিক যুব শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
























