ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা

খবর টি পড়েছেন : ৪৪৪
গোমস্তাপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Gonoচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গোমস্তাপুরে গণপিটুনিতে চার ডাকাত নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে বুধবার রাতে একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। তবে, এসব মামলায় এখনও কেউ গ্রেপ্তার হননি।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছেন। এর মধ্যে গোমস্তাপুর থানার এসআই আশরাফ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা, অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন এসআই সাইফুল আলম। এছাড়াও এএসআই রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ডাকাতির প্রস্তুতি মামলা করেছে বলে জানান তিনি।
গণপিটুনিতে নিহতদের সবার লাশ সনাক্ত করা হয়েছে বলেও জানান ওসি ফিরোজ আহমেদ। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার কর্ণখালী মির্জাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (৩২), ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বদর আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), একই গ্রামের কাইফুল ইসলামের ছেলে সোহেল (৩২) ও নইমুদ্দীনের ছেলে আতর আলী (৩০)।
উল্লেখ্য,বুধবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া সড়কের কাঞ্চনতলা এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা পরবর্তী সংবাদ আজ রক্তাক্ত ২১ আগস্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads