ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২০টি প্রতিষ্ঠানের নামে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে ২০টি প্রতিষ্ঠানের নামে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur Map Wস্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় শেরপুরে ৩টি সরকারী প্রতিষ্ঠান ও ১৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ৬ লক্ষ ৪৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ওই চেক তুলে দেন।
জেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী প্রতিষ্ঠান জেলা রোগি কল্যাণ সমিতির নামে ২ লাখ ৫০ হাজার, শহর সমাজ উন্নয়ন পরিষদের নামে ১ লাখ ৫৫ হাজার ও অপরাধী সংশোধন-পুনর্বাসন সমিতির নামে ৬০ হাজার টাকা এবং শেরপুর সদর উপজেলার ৯টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামে ৯৩ হাজার ও পৌরসভার ৮ টি প্রতিষ্ঠানের নামে ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় হুইপ আতিক : সুন্দর… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads