স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার রাতে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষের প্রিয় নেতা ছিলেন। তিনি বলতেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা বঙ্গবন্ধুর সেই নীতিতে দেশ পরিচালনা করছি।
সভায় দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল ও পৌর মেয়র হুমায়ুন কবির রুমান প্রমূখ বক্তব্য রাখেন।
























