নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির আয়োজনে ১২ আগস্ট বুধবার বেলতৈল কমিউনিটি সেন্টারে শিক্ষার গুরুত্ব ও মানসম্পন্ন শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ভরসা বহুমূখী সমবায় সমিতির সভাপতি মলেন্দ্র রায়ের সভাপতিত্বে শিক্ষার গুরুত্ব ও মানসম্পন্ন শিক্ষা বিষয়ে আলোচনা করেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র বর্মন, নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার হাজং এবং ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির প্রজেক্ট ম্যানেজার মি. বিনয় রংদী। এতে ১২৫ জন ছাত্র/ছাত্রীর অভিভাবক অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বক্তারা মানসম্পন্ন শিক্ষা গ্রহণে ছাত্র/ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।
























