নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শিউলি খাতুন (১১) নামের তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসাছাত্রী গলায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত আব্দুল গনি ও জহুরা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সুত্রে জানা গেছে, শিউলির বাবা গত দুই বছর আগে মারা যাওয়ার পর মামা আলী হোসেন ও মামী বানেছা বেগমের কাছে শিউলিকে রেখে তার মা জহুরা বেগম জীবিকার সন্ধানে ঢাকায় চলে যান। শিউলি মামা-মামীর কাছে থেকে স্থানীয় বারমারী মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। বানেছা বেগম জানান, ঘটনার দিন শিউলি দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিল। দিনের কাজ সেরে তিনি রান্নাবান্না করার জন্য ঘর থেকে চাল নিতে শিউলির পড়ার কে গিয়ে তার বিছানা সোজা ওই ঘরের ধরনার সাথে শিউলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পোড়াগাঁও ইউপি চেয়াম্যান মো. আজাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করা ছাড়া এই মুহুর্তে ঘটনা সম্পর্কে কোন কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, ওই এলাকার দফাদার আমার কাছে মোবাইল করেছিল। তবে কেউ আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ করেন নি।




