শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্যকে ধারন করে শ্রীবরদীতে কৃষি অফিস চত্বরে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১০ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এবং শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার কৃষিবিদ্ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, কৃষি উপসহকারি গোলাম মোস্তুফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম। মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৫ টি স্টল প্রদর্শন করা হয়। ক্রেতারা স্বতস্ফুর্তভাবে বিভিন্ন প্রজাতির ফলদ ঔষধি বৃক্ষের চারা ক্রয় করছেন।
























