নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : “আদিবাসী জাতি সমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিত করন” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আজ ৯ আগষ্ট রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নালিতাবাড়ীর টিআইবি, আইপিডিএস ও কারিতাসের আয়োজনে টিডব্লিউএ (ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন) এর সভাপতি মি. লুইস নেংমিনজা এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাইদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু, সহ সম্পাদক ওয়াজকুরনী, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র বর্মন, সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার (আর্শিবাদ প্রকল্প) লাকী দিও, নালিতাবাড়ী কারিতাসের সিডিও বিপুল জাম্বিল, প্রবন্ধকার হেমারসন হাদিমা, শিক শ্যামল চন্দ্র বর্মন, নোহেলিকা দিব্রা প্রমুখ ব্যক্তিবর্গ।
























