শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেরপুরের গারো পাহাড়ে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে । কারিতাস আইসিডিপি সহায়তায় ও আদিবাসী উদযাপন কমিটির উদ্যোগে ৯ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গারো পাহাড়ের বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে র্যালী বের হয়ে গ্রামের প্রধান সড়ক প্রদণি করে। পরে বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন দিঘলাকোনা ধর্মপল্লীর রেভা ফাদার শেখর পেরেরা (সিএসসি)। বকশিগঞ্জ উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি হোসিও ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক বাধন আরেং, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, বাবেলাকোনা আদিাবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক কর্ণিয়া সাংমা, বালিজুরি রেঞ্জ অফিসার তারিকুল ইসলাম,বাবেলাকোনা আপসান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান স্মৃতি কুমার মৃ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা।
পরে স্থানীয় আদিবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আদিবাসী কৃষ্টি কালচার ও সংস্কৃতি তুলে ধরে গান, নৃত ও অভিনয় পরিবেশন করে। অপরদিকে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও সদর উপজেলার চরশ্রীপুর আদিবাসী পলীতেও পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালিত হয় । এতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানী ও শিশুসহ সকল শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন ।
























