ads

রবিবার , ৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু রাহাত হত্যায় ঘাতক আসলামসহ ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি : দ্রুত বিচার দাবিতে ৩ দিনের কর্মসূচি

খবর টি পড়েছেন : ২৩৩
শেরপুরে শিশু রাহাত হত্যায় ঘাতক আসলামসহ ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি : দ্রুত বিচার দাবিতে ৩ দিনের কর্মসূচি
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Sherpur Rahat Picস্টাফ রিপোর্টার : শেরপুরে অপহরণের পর স্কুলছাত্র শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) হত্যার ঘটনায় নিজেদের জড়িয়ে আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারাক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক আসলাম বাবু ও তার সহযোগি রবিন মিয়া। ৯ আগস্ট রবিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ তার খাস কামরায় ওই জবানবন্দি গ্রহণ করেন। এরপর কোন জামিনের আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
চাঞ্চল্যকর ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন তালুকদার রবিবার বিকেলে আদালতে আসলাম বাবু ও রবিন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্র রাহাতকে প্রথমতঃ মুক্তিপণ আদায়ের জন্য তার আপন খালু আব্দুল লতিফ তার বন্ধু আসলাম বাবু ও রবিনকে নিয়ে অপহরণের পরিকল্পনা করে। ওই পরিকল্পনার অংশ হিসেবে লতিফ রবিবার দুপুরে রাহাতকে আসলামের হাতে তুলে দেয়। আসলাম বাসে করে রাহাতকে মধুটিলা ইকোপার্কে নিয়ে যায়। তখন লতিফ ফোনে আসলামকে জানায়, ‘পুলিশ জেনে গেছে। এখন রাহাতকে ছেড়ে দিলে ১শ ভাগ বিপদ হতে পারে। তাই ওরে মেরে ফেল। লতিফের কথামতো পাহাড়ের টিলায় উঠে প্রথমে মুখ ও গলা চেপে রাহাতকে হত্যার চেষ্টা করে আসলাম। ওইসময় রাহাত গোঙানি দিলে মোবাইলের (ফোন) তার গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে এবং পরে ব্লেড দিয়ে তার গাঁয়ের জামা টুকরো টুকরো করে লাশ ঝুপের মধ্যে ফেলে চলে যায়। ওইসবকিছুই আসলাম করে লতিফের কথায়।’
উল্লেখ্য, শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও পাশ্ববর্তী গৃর্দানারায়ণপুর মহল্লার কাঠের ফার্ণিচার ব্যবসায়ী শহীদুল ইসলামের পুত্র আরাফাত ইসলাম রাহাত ২ আগস্ট দুপুরে এলাকা থেকে অপহৃত হয়। পরদিন বিকেলে অপহরণকারী দলের একজনের সাথে মুঠোফোনে কথার প্রেক্ষিতে ২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে সদর উপজেলার মুন্সীরচর এলাকা থেকে রাহাতকে উদ্ধারে ব্যর্থ হয় পরিবার ও উৎ পেতে থাকা পুলিশের ছদ্মবেশি দল। তবে মুক্তিপণের টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় আটক হয় দুর্বৃত্ত রবিন। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনায় অপহৃত শিশু আরাফাতের আপন খালু আব্দুল লতিফ (২২) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আসলাম বাবু (২২)সহ কয়েকজন জড়িত বলে তথ্য প্রকাশ করে। তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশ শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী আব্দুল লতিফ, সহযোগি আসলাম বাবু ও ইমরানকে গ্রেফতার করে। ৫ আগস্ট আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা রিমান্ডে থাকাকালীন শনিবার সকালে গ্রেফতার হয় আসলাম বাবু। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। তার দেওয়া তথ্য মোতাবেক তাকে সাথে নিয়ে শনিবার দুপুরে পুলিশ গারো পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে রাহাতের মৃত দেহের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করে। অপহরণ-হত্যার মূল পরিকল্পনাকারী শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফ (২২) ও তার অপর সহযোগি ইমরান (২২) এখনও পুলিশ রিমান্ডে রয়েছে। তারাও স্বীকারোক্তিমূলক জবানববিন্দ দিতে পারে বলে তদন্ত কর্তৃপক্ষ আশা করছে।
এদিকে অপহরণের টানা ৬ দিন শ্বাসরুদ্ধকর অবস্থায় কাটানোর পর আদরের সন্তান রাহাতের কঙ্কাল ফিরে পেয়ে একেবারেই নিথর হয়ে পড়েছেন বাবা শহীদুল ইসলাম ও মা রিনা বেগমসহ পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে তাদের গৃর্দানারায়ণপুরের বাসায় গিয়ে দেখা যায় সুনসান নিরবতা। নাওয়া-খাওয়া বাদ রেখে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। ওইসময় আগন্তুকের উপস্থিতিতে তন্দ্রা ভেঙে মা রিনা বেগম আলতো আলতো ভাষায় বলছিলেন, ‘আমার বাবারে ওরা বাঁচতে দিল না। ওরা কী কষ্ট দিয়া আমার বাবারে মাইরা ফালাইছে। আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’
অন্যদিকে ওই ঘটনায় শেরপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে রাহাত হত্যার নিন্দা ও ঘাতকদের দ্রুত বিচারের দাবিতে গঠিত হয়েছে ‘জনউদ্যোগ’। ওই সংগঠনের তরফ থেকে সোমবার থেকে ৩ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকালে শহরে মানববন্ধন, মঙ্গলবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রেরণ এবং বুধবার দুপুরে সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু তোমাকে দেখেছিলাম পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads