ads

সোমবার , ১০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীকে মাদক মুক্ত রাখার প্রত্যয় ওসির

খবর টি পড়েছেন : ৩১৪
ঝিনাইগাতীকে মাদক মুক্ত রাখার প্রত্যয় ওসির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

OC.Mizanurঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা মাদকসহ অপরাধ মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি মিজানুর রহমান। ১০ আগস্ট স্থানীয় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি ওই প্রত্যয় ব্যক্ত করেন। ওসি মিজানুর রহমান বলেন, আমি এখানে যোগদানের পর গত ৩ মাসে সমাজ থেকে অপরাধ নির্মূলের বিষয়ে পুলিশি অভিযানসহ নানাভাবে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে কমিউনিটি পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনসহ গ্রামে গ্রামে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গণসচেতনতা মূলক সভা-সেমিনার করা হচ্ছে। মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে তিনি বিভিন্ন মসজিদে মসজিদে আলোচনা সভা করছেন। চোরাচালান ও বৃক্ষ নিধনরোধে বিজিবি ও বনকর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি আরও বলেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী’র তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ওসি মিজানুর রহমান বলেন, গত ৩ মাসে ১৪টি মাদক মামলা হয়েছে। গাজা, হেরোইন ও ৩০ বোতল ভারতীয়মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আসামীদের। ওসি মিজানুর রহমান প্রেসকাবের নেতৃবৃন্দের কাছে অপরাধ দমনের বিষয়ে সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না। আপনাদের সহযোগীতা পেলেই অপরাধীদের বিরুদ্ধেই হবে আমার জিহাদ ঘোষনা। মত বিনিময় শেষে প্রেস কাবের নেতৃবৃন্দ ওসি মিজানুর রহমানের হাতে নবগঠিত ক্লাবের তালিকা তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও ১৫৯ বাংলাদেশিকে হস্তান্তর করল মিয়ানমার পরবর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত অপহরণ ও হত্যাকারীদের ফাঁসির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads