ads

সোমবার , ১০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ১৫৯ বাংলাদেশিকে হস্তান্তর করল মিয়ানমার

খবর টি পড়েছেন : ১৮৪
আরও ১৫৯ বাংলাদেশিকে হস্তান্তর করল মিয়ানমার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ovibasiকক্সবাজার : মিয়ানমার আরও ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করেছে। ১০ আগস্ট সোমবার দুপুর ১টার সময় তাদের হস্তান্তর করা হয়। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জা্নান, ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঢেকিবুনিয়া ক্যাম্পে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে রয়েছে নরসিংদীর ৮০, নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, নওগাঁর ২, নাটোরের ১, শরিয়তপুরের ১, বরিশালের ১ জনসহ চট্টগ্রামের ১৮ জন রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ১৫৯ বাংলাদেশিকে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের কারণে তা স্থগিত হয়ে যায়। পরে ৫ আগস্ট দ্বিতীয় দফায় হস্তান্তরের কথা থাকলে মায়ানমারে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে তা হয়নি।

Shamol Bangla Ads

এর আগে ২২ জুলাই ১৫৫, ১৯ জুন ৩৭ ও ৮ জুন ১৫০ বাংলাদেশি হস্তন্তর করে মিয়ানমার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া পরবর্তী সংবাদ ঝিনাইগাতীকে মাদক মুক্ত রাখার প্রত্যয় ওসির

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads