ads

সোমবার , ৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

খবর টি পড়েছেন : ২০৭
নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Naklaনকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলে এক বর্ণাঢ্য ট্রাক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ আগস্ট সকাল ১১টায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ‘সেভ দ্য চিলড্রেন’ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। নকলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। অন্যান্যদের মধ্যে এমও (এমসিএইচএফপি) ডা. সিদ্দিকুর রহমান, এমওডিসি ডা. রাজিব সাহা, এমটিইপিআই মো. আব্দুর রহিম, এইচআই রফিকুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের টিসিএম প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে নকলা উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, স্কাউট-গার্ল গাইড দল, শিক, স্থানীয় সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৯শ পরিবারের মাঝে ৫ টি করে ফলদ… পরবর্তী সংবাদ নকলার সাংবাদিক মোশারফ হোসেন সেরা সংগঠক নির্বাচিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads