ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৪
সিরাজগঞ্জে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া নদী থেকে নিখোঁজ এক তাত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে করতোয়া নদীর থানা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ হাসান (১৬) উপজেলার দরগার চর এলাকার আনোয়ার হোসেন মঞ্জুর ছেলে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শুক্রবার সকালে পিকনিকে যাবার কথা বলে জাহিদ হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে রনি ও তালেব নামের তার দুই সহকর্মি। পরে দুই দিন নিখোঁজ থাকার পর রবিবার সকাল সাড়ে নয়টার দিকে করতোয়া নদীর থানা ঘাট পয়েন্টে তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জে পরিবহণ সেক্টরে চাঁদাবাজী কালে চাঁদাবাজ আটক

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজী করার সময় জহুরুল ইসলাম (৫০) নামের এক চাঁদাবাজকে আটক করা হয়েছে । সে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া গ্রামের আমজাদ হোসেন ভূইয়ার ছেলে। রবিবার দুপুুর ১২টার দিকে র‌্যাব-১২ সদস্যরা হাটিকুমরুল গোলচত্ত্বরে অভিযান চালিয়ে চাঁদাবাজী করার সময় হাত-নাতে তাকে আটক করে। র‌্যাব-১২, ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হাসিবুল আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী জাহানারা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে চাঁদাবাজীকালে জহরুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেে চাঁদাবাজির নগদ-৬০০/- (ছয়শত) টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় শোক দিবস পালনে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
সিরাজগঞ্জে সকল পর্যায়ে কর্মসূচি পালনের আহ্বান ডাঃ মুন্না এমপি’র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলে আওয়ামী লীগের প থেকে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে আগামী ১ আগস্ট শনিবার থেকে ৯ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদের সংসদীয় আসন-৬৩ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) এলাকার অন্তর্গত দুইটি উপজেলা, একটি পৌরসভাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী আদর্শের সকল সংগঠনকে ৪০ দিন ব্যাপি এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান এই সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। শুক্রবার ও শনিবার নিজ নির্বাচনী এলাকার সদর উপজেলার বহুলী, শিয়ালকোল ও কালিয়া হরিপুর ইউনিয়নের নির্ধারিত কর্মসূচির পাশাপাশি বিভিন্ন অনির্ধারিত কর্মসূচিতে যোগদান করে নেতা কর্মিদের প্রতি তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন বিষয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি সাংবাদিকদের জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলে আওয়ামী লীগের প থেকে সারাদেশব্যাপি ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা, কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ পৌরসভাসহ এই এলাকার সকল ইউনিয়ন ও এর অর্ন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অংগ-সহযোগী সংগঠনের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। ডাঃ মুন্না এমপি আরো বলেন, কোন সংগঠন যদি যথাযথভাবে এই কর্মসূচি পালন না করে তাহলে তাদের প্রতি কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

সিরাজগঞ্জে ৫০ লিটার মদসহ ৫ ক্রেতা আটক

Shamol Bangla Ads

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫০ লিটার দেশীয় মদসহ ৫ ক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার মাইঝাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন, উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বাহাজ আলী মোলার ছেলে জাবেদ আলী (৫৫), আগুরিয়া দণি পাড়ার মো: সরকারের ছেলে আলী সরকার (৩৮), রাজাপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল বারেক (৩২), মাইঝাইল গ্রামের রাম চন্দ্রের ছেলে সুব্রত (২৫) ও গইটাপাড়ার শহিদুল ইসলামের ছেলে মো: আরিফ (১৮)। সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, মাইঝাইল গ্রামের মৃত নিমূল্য ঘোষের স্ত্রী রিনা ঘোষ দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে অবৈধভাবে দেশীয় তৈরি মদ বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে ৫০ লিটার মদসহ ৫ ক্রেতাকে আটক করা হয়। তবে এ সময় রিনা ঘোষ পালিয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ পরবর্তী সংবাদ সিরাজগঞ্জে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চালানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর…

সর্বশেষ - রাজশাহী বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads