ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চালানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ১৮১
সিরাজগঞ্জে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চালানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চালানোর দাবিতে সিএনজি অটোরিক্সা মালিক গ্রুপ ও সিএনজি মালিক সমিতি যৌথ ভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে।গতকাল রবিবার সকালে জেলা প্রশাসক কার্য্যালয়ে সিরাজগঞ্জ সিএনজি অটোরিক্্রা মালিক গ্র“প এবং সিএনজি অটোরিক্সা মালিক সমিতি জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের নিকট তাদের দাবি সম্বলিত স্মারলিপি প্রদান করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়েও একই স্মারক লিপি প্রদান করা হয়। এসময় সিএনজি অটোরিক্সা মালিক গ্রুপের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক খলিল আহমেদসহ মালিক গ্রুপ ও সমিতি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলতে না দেওয়ায় হাজার হাজার মালিক এবং এর সাথে জড়িত শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় প্রায় সাড়ে ৩ হাজার সিএনজি অটোরিক্সা চলাচল করে থাকে আর এর সাথে মালিক শ্রমিক মিলে প্রায় সাড়ে ৫ হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। এই সকল মানবিক দিক বিবেচনা করে মহাসড়কে সিএনজি চলাচলে প্রধান মন্ত্রীর সহযোগীতা কামনা করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের ৯ টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলায় যাতায়াতের জন্য মহাসড়ক ব্যবহার করতে হয়। এমনকি ২ টি সিএনজি গ্যাস পাম্প রয়েছে সেখানে যেতেও মহাসড়ক ব্যবহার করতে হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার পরবর্তী সংবাদ মানবপাচার : সিরাজগঞ্জে মৃত্যুর কোল থেকে ফিরে এলো…

সর্বশেষ - রাজশাহী বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads