ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

খবর টি পড়েছেন : ২১৬
সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sirajgoanসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আজাদ পরিবহনের চালক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পার্বতীপুর গ্রামের মেনহাজ প্রধান (২৮), একই উপজেলার মোহাদিপুর গ্রামের লিটন (৪২), আমিনুল ইসলাম (২৫), দুবলাগাড়ি গ্রামের মিলন (২২), গাইবান্ধা সদরের সবুজ (২০), বগুড়ার দুপচাচিয়া উপজেলার চামুর গ্রামের জিল্লুর রহমান (৪৬), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবর্ত্যপাড়ার চান বাবু (২২), চিরিরবন্দর উপজেলার পূর্নতী গ্রামের বিপ্লব (২৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার পোড়াচাকলা কাশিমপুরের মোয়াজ্জেম হোসেনের অন্তঃস্বত্তা স্ত্রী মৌসুমী খাতুন (২০), বদরগঞ্জ উপজেলার নয়াপাড়ার আনোয়ারুল ইসলাম (১৯), রংপুরের পীরগাছা উপজেলার কিশমত কাউলা গ্রামের আব্দুল কারি (৪৫), সোনারায় গ্রামের মফিজুর রহমান (৫০), তাম্বুল গ্রামের মাহাবুব (৪০) ও রুস্তম কারী (৮৫) এবং শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের আবদুস সালাম (৫৪)।
এদিকে আহত ব্যক্তিদের সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, সাব্বির পরিবহন নামের একটি বাস সিলেট থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁও থেকে আজাদ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী আরেকটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মূলিবাড়ি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই বাসের চালকসহ ১২ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। বগুড়ায় নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে বগুড়ার হাসপাতালে আরও একজন মারা যান। দুর্ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে জানান তিনি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে ১৪টি লাশ এসেছে। দুর্ঘটনায় আহত ২৫ জন সেখানে ভর্তি আছেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। জানা গেছে, জেলা প্রশাসক নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি আহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল এমপিওভুক্ত করার দাবি পরবর্তী সংবাদ বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads