ads

শনিবার , ২৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখনও শীর্ষস্থানে স্যামসাং

খবর টি পড়েছেন : ১৯০
এখনও শীর্ষস্থানে স্যামসাং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

samsungশ্যামলবাংলা ডেস্ক : স্মার্টফোনের বাজারে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামাসাংয়ের স্মার্টফোন বিক্রির পরিমান অন্যদের তুলনায় বেশি রয়েছে। বাজারে স্যামসাংয়ের প্রতিযোগী হিসেবে রয়েছে অ্যাপল এবং চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
আইডিসির গবেষণা মতে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই বছরে স্মার্টফোনের বাজার বেড়েছে শতকরা ১১.৬ ভাগ। গত বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির পরিমান ছিল ৩৩৭.২ ইউনিট। যেখানে স্যামসাংয়ের দখলে ছিল শতকরা ২১ ভাগ। গত বছরের যেখানে স্যামসাংয়ের দখলে ছিল শতকরা ২৪ ভাগেরও কম।
অন্যদিকে ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপলের দখলে ছিল শতকরা ১৪.১ ভাগ। পাশাপাশি বাজারের বড় একটা দখল করে রেখেছে চীনের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ।
স্মার্টফোনের বাজারে অ্যাপলের পরে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। তাদের মার্কেট শেয়ার শতকরা ৮.৯ ভাগ।
আইডিসির তথ্য মতে হুয়াওয়ের পরে রয়েছে জিওমি, লেনোভো, মটোরোলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃষ্টিবাধায় চট্টগ্রাম টেস্ট ড্র পরবর্তী সংবাদ ছাত্রলীগ নেতাকর্মীদের শান্তি-প্রগতির আদর্শে গড়ে উঠতে হবে :…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads