ads

শনিবার , ২৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগ নেতাকর্মীদের শান্তি-প্রগতির আদর্শে গড়ে উঠতে হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৭
ছাত্রলীগ নেতাকর্মীদের শান্তি-প্রগতির আদর্শে গড়ে উঠতে হবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

15-pm_bcl-convention-25-07-15শ্যামলবাংলা ডেস্ক : ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২৫ জুলাই শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই নির্দেশ দেন। এসময় তিনি বলেন, ভোটোর মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচন করতে হবে। কেউ বাধা দেবে না। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মনে রাখতে হবে যারা মেধাবী, পড়াশোনায় মনোযোগী এবং নিয়মিত ছাত্র তাদের নির্বাচিত করতে হবে।
ছাত্রলীগের সাংগঠনিকপ্রধান শেখ হাসিনা বলেন, ‘এ উপমহাদেশে সবচেয়ে প্রাচীনতম সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগ যেন সব সময়ই একটা আদর্শ নিয়ে চলে। ত্যাগ ছাড়া নেতৃত্ব গড়ে উঠে না। শুধু ভোগের জন্য যারা রাজনীতি করে তারা দেশকে কিছুই দিতে পারবে না। ত্যাগের মনোভাব থাকতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষা, শান্তি ও প্রগতির আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালীর ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আন্দোলন সংগ্রামে সূচনা করার উদ্দেশেই বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। বাঙ্গালির প্রতিটি আন্দোলনেই ছাত্রলীগ রক্ত ঝরিয়েছে। আমি নিজেও ছাত্রলীগের একজন কর্মী ছিলাম।’
শনিবার সকাল ১১টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সম্মেলনে ইতোমধ্যে শোকপ্রস্তাব ও সাংগঠনিক প্রতিবেদন পেশ শেষ হয়েছে। কাউন্সিল অধিবেশন হবে রবিবার। সেখানেই নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এখনও শীর্ষস্থানে স্যামসাং পরবর্তী সংবাদ বৃষ্টিতে রাস্তায় ফুটবল খেললেন স্টেইন!

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads