ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা কৃষকরা

খবর টি পড়েছেন : ২২৯
স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা কৃষকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Bidduter Khutiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :  স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কৃষকরা। বিদ্যুতের অভাবে যুগযুগ ধরে কৃষকদের জমি অনাবাদি হয়ে পড়ে থাকতো। বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ওইসব জমি এখন আবাদের আওতায় আসবে। অবহেলিত জনপদ ঝিনাইগাতীর প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় কৃষিসহ সকল ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সেচ সুবিধা ও বিদ্যুতের অভাবে যুগযুগ ধরে বোরো মৌসুমে সীমান্তবর্তী ওই উপজেলার কৃষকদের হাজার হাজার একর জমি অনাবাদি হয়ে পড়ে থাকতো। দেশ স্বাধীনের পর থেকে এ উপজেলার কৃষকরা বিভিন্ন সময় তাদের অনাবাদি জমি আবাদের আওতায় আনতে এলাকায় বিদ্যুৎতায়নের দাবি জানিয়ে আসছিল। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া যায়। কিন্তু তা বাস্তবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার জাইকা প্রকল্পের মাধ্যমে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের কাজ হাতে নেয়। ইতোমধ্যেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোন কোন এলাকায় বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে। কৃষি ক্ষেত্র ও বন্যহাতি কবলিত এলাকাগুলোতে সংযোগ স্তাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। কৃষক’রা বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। জারুলতলা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা শামছ উদ্দিন, শালচুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন সরকার, দাড়িয়ারপাড় গ্রামের কাইয়ূম, সারিকালিনগর গ্রামের চানমিয়াসহ বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা হলে তারা বিদ্যুৎ পেয়ে এ আনন্দের কথা জানায়। তারা আরও জানায়, স্থানীয় একটি কুচক্রি মহল আমাদের বিদ্যুৎ পাওয়ার বিষয়ে ইর্ষান্বিত হয়ে বিদ্যুৎ সংযোগ সম্পর্কে নানা অপ-প্রচার চালিয়ে আসছে। যাতে এ উপজেলার কৃষকরা বিদ্যুৎ সুবিধা না পায়। সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক বলেন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের আওতায় ইতোমধ্যেই মাটিয়াপাড়া এলাকায় একটি সাব-বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হলে লোডশেডিং মুক্ত হবে ঝিনাইগাতী উপজেলা। তিনি ২০২১ সালের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ গারো পাহাড়ে অবৈধভাবে পাথর লুটপাটের মহোৎসব

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads