ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৫৪
সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Obaidulফেনী : সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সরকারের অস্বস্তির কারণ নয়। তাই বিএনপিকে ভাঙার গরজ সরকারের নেই। ২০ জুলাই সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুর ওভারব্রিজ উদ্বোধনকালে তিনি ওই মন্তব্য করেন।
সড়ক বিভাগ ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে বাড়ি ফেরা মানুষ স্বস্তিতে কাজে যোগ দিতে পেরেছেন। আর এটা সম্ভব হয়েছে সড়ক বিভাগ ও পুলিশ সদস্যদের জন্য। তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি জানান, মহাসড়কের ১৩৫ কিলোমিটার ফোর লেনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীর বাড্ডায় টিনশেড ঘরে অগ্নিকান্ড পরবর্তী সংবাদ স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads