ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ে অবৈধভাবে পাথর লুটপাটের মহোৎসব

খবর টি পড়েছেন : ১৭৮
গারো পাহাড়ে অবৈধভাবে পাথর লুটপাটের মহোৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Pathor Uttolonঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে অবৈধভাবে পাথর লুটপাটের মহোৎসব চলছে। স্থানীয় পাথর ব্যবসায়ীরা গারো পাহাড়ের হালচাটি, বাকাকুড়া, গরুচরণ দুধনই, পানবর ও তাওয়াকুচাসহ বিভিন্ন স্থান থেকে অবাধে পাথর উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। অবৈধ পাথর ব্যবসায়ীরা গারো পাহাড়ে কর্মরত এক শ্রেণীর অসাধু বনকর্মকর্তা-কর্মচরীকে নির্দিষ্ট হারে নজারানা দিয়ে অবাধে পাথর লুটপাট করে আসছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে উল্লেখিত এলাকাগুলো থেকে পাথর লুটপাটের দৃশ্য দেখা গেছে। এসব অবৈধ পাথর উত্তোলনের ব্যাপারে বিভিন্ন সময় থানা আইন শৃংখলা কমিটি’র মাসিক সভায় আলোচনাও হয়েছে। কিন্তু অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হয়নি। ফলে একদিকে গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য হুমকির সম্মুখীন হবার পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জাকারীয়া আহমেদ বলেন, অবৈধ পাথর উত্তোলনের সাথে কোন বন কর্মকর্তা-কর্মচারী জড়িত নেই। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা… পরবর্তী সংবাদ নিষ্পেষিত আদিবাসী বিধবাদের জীবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads