রেজাউল করিম বকুল : আলপনা দফো- এক আদিবাসী নারী। বয়স আশির কাছাকাছি। তিনি মাঝে-মধ্যে বসে থাকেন সীমানা পিলারের কাছে। এখান থেকে দেখা যায় ভারতে রেখে আসা তার বাড়িটি। কখনই যেতে পারেননি। কারণ ওপারে ভারত। সীমানায় কাটাতারের বেড়া। নিরাপত্তায় বিএসএফ। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় তার স্বামী সেভেন্দ্র ম্রংয়ের সাথে সেখানে গেছেন। আর যাওয়া হয়নি। এরপর তার স্বামী মারা যায়। রেখে যায় এক ছেলে আর তিন মেয়েকে। সেই থেকে তিনি জীবন সংগ্রামে। সংসার চলেছে পাহাড়ে লাকড়ি কুড়িয়ে। ১০/১১ বছর যাবত ছেলেটা বিয়ে করে চলে গেছে অন্যের বাড়িতে। মেয়েরাও তাকে দেখেনা। তবে মেয়ের ঘরের এক নাতি তাকে খাবার দেয়। তার শরীর আর আগের মতো চলে না। ক্রমেই বয়সের ভারে নুয়ে পড়ছেন। যতই দিন যাচ্ছে ততই যেন বাড়ছে জীবন যন্ত্রনা। তাকে দেখার দায়ভারও যেন শূন্য হয়ে পড়ছে। যে যার মতো। সীমানার কাছাকাছি পাহাড়ের টিলায় ঝুঁপড়ি ঘর। সেখানে জীবন কাটান তিনি। চেয়ারম্যান-মেম্বারের কাছে বহুবার গিয়েছেন। বিধবা ভাতা কার্ডের জন্যে ধর্না দিয়েছেন। কিন্তু আজও তা হয়নি। এমনকি তার নামে সরকারি কোনো সুবিধাও জোটেনি। সম্প্রতি এ প্রতিনিধির সাাতে তিনি আপে করে বলেন, শুধু কষ্টই করলাম। কিছুই পেলাম না। মন চায় ওপারে যাই। দেখে আসি। সেখানেই যে আমার জন্ম। তবুও একটু শান্তি পেতাম। তার জীবনের সকল চাওয়া যেন এভাবেই অপূর্ণ রয়ে গেল। হতভাগ্য আদিবাসী বিধবা শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ভারতের সীমানাঘেষাঁ বাবেলাকোনা গ্রামের বাসিন্দা। তার মতো একই গ্রামের বিধবা প্রমিলা রিছিল। তার তিন মেয়ে, দুই ছেলে। তিনি বলেন, আগে লাকড়ি কুড়াতাম। এখন পাহাড়ে লাকড়িও পাওয়া যায়না। আপনারাই কন, কেমনে চলুম? তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন, ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারছি না। আমগর ভবিষ্যৎ যে কি তা জানি না। বিধবা কৌশলা দালবৎ। তার স্বামী শাহীন সাংমা। তিনি শোনান আরেক কথা। তিনি বলেন, স্বামী না থাকলে খারাপ লোকগুলো কু’নজরে তাকায়। এজন্য ভয়ে ভয়ে থাকতে হয়। তার পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বিধবা প্রফুল্ল মৃ। তার স্বামী ত্রে মোহন বর্মন। তিনি দ্ব্যর্থহীন কন্ঠে বলেন, মাথার ওপরে লোক (স্বামী) না থাকলে মেয়েরা আর কি করতে পারে? বিধবা কফিলা মৃ। তার স্বামী ওয়েটারসন মারাক। বিধবা নেনজিতা ম্রং। তার স্বামী জনহর মৃ। বিধবা আমিরন মৃ। তার স্বামী যুগেস দাংগ। তারা জানান, মানষের তে খামারে দিনমজুরি করেন। বছরের অর্ধেক সময় থাকে অবসর। তাই অভাব অনটনে দিন কাটান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বিধবা বলেন, মেম্বার-চেয়ারম্যানরা ভোটের সময় আসে। মেলা কথা কয়। ভোট শেষ হইলে আর মনে রাখে না। সরকারের কোন সহায়তা চাইতে গেলে টাকা ছাড়া কথা কয় না। ওদের মতো আদিবাসী গ্রামগুলোতে এভাবেই বাড়ে বিধবাদের তালিকা। শোনা যায় কষ্টের কথা। তাদের জীবন ক্রমেই যেন দুঃসহ আর অসহনীয় হয়ে ওঠছে। ইউপি সদস্য আর চেয়ারম্যানদের নানা অনিয়ম-দুর্নীতির গ্যাঁড়াকলে বিধবা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বভাতা, প্রতিবন্ধি ভাতাসহ নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন ওরা। জীবনের শেষ প্রান্তে এসে তাদের মতো শতশত আদিবাসী বিধবাদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। শুধু আদিবাসী বিধবাই নয়। মুসলমান স্বামী পরিত্যক্তা আর বিধবাদেরও একই অবস্থা। কথা হয় জামিরন বেওয়ার সাথে। তার স্বামী ছাইরদ্দিন মারা গেছে প্রায় দেড় যুগ আগে। তার মেয়ে সাবিনা স্বামী পরিত্যক্তা। সাবিনার তিন মেয়ে, এক ছেলে। বাড়ি শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় গ্রামে। তিনি জানান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম তাকে বয়স্কভাতার কার্ড দিবে বলে ৩ হাজার টাকা নিয়েছেন। আজো তা দেয়নি। অবশেষে বলেছেন, আমাকে না দিলে আমার মেয়েকে তো দিবেন? প্রায় এক বছর হলো। অথচ তাকে আর কার্ড দেয়া হয়নি। টাকাও ফেরত পাননি। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি মাইনষের বাড়িতে কাজ করি। যা পাই ওইডা দিয়ে সংসার চলে না। খুব কষ্ট অয়। তাই কার্ডের লাইগা মেম্বার-চেয়ারম্যানের কাছে যাই। আমরা না খাইয়া থাহি। আর ধনীরা কার্ড পায়। এমনি হতদরিদ্র বিধবাদের আহাজারিতে ভারী হয় গ্রামগুলো। তাদের জীবন যেন সীমাহীন কষ্টের। এনজিও ও সমাজের সচেতন মানুষের মতে, উর্ধ্বতন কর্তৃপরে নজরদারি জোরদার করা হলে অনিয়ম-দুর্নীতি থেকে রেহাই পাবে তারা। ওরাও দেখবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সম্প্রতি অনুসন্ধানে গিয়ে জনপ্রতিনিধি, এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও ভুক্তভোগিসহ বিভিন্ন সূত্রে পাওয়া যায় এসব তথ্য।
ভারতের সীমানাঘেষাঁ অরণ্যরাজির গারো পাহাড়ের পাদদেশ শেরপুরের শ্রীবরদী উপজেলা। এখানে ইউনিয়ন ১০টি ও একটি পৌরসভা। উত্তরে মেঘালয় রাজ্য। দেিণ ইসলামপুর, পশ্চিমে বকশিগঞ্জ, পূর্বে শেরপুর জেলা সদর ও ঝিনাইগাতী উপজেলা। এর আয়তন ২শ ৫২ বর্গ কিলোমিটার । গ্রাম রয়েছে ১শ ৯৭ টি। জমির পরিমান ২১ হাজার ৮শ ৪৩ হেক্টর। ইউনিয়নগুলো হলো ভেলুয়া, গোসাইপুর, কেকেরচর, কুড়িকাহনীয়া, সিংগাবরুনা, রানীশিমুল, গড়জরিপা, শ্রীবরদী সদর, কাকিলাকুড়া ও তাতিহাটি। এতে জনসংখ্যা প্রায় ৪ লাখ। তন্মধ্যে আদিবাসীর সংখ্যা প্রায় ২০ হাজার। তবে এর মধ্যে সিংগাবরনা ও রানীশিমুল ইউনিয়নেই আদিবাসীর সংখ্যা বেশি। আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো পাহাড়ি। গ্রামগুলো হচ্ছে, বাবেলাকোনা, হারিয়াকোনা, দিঘলাকোনা, কর্ণঝোড়া, মেঘাদল, চান্দাপাড়া, মালাকোচা, বকুলতলা, রাঙাজান, হালুহাটি, বালিজুরি, খারামোরা, খ্রিষ্টাপাড়া, কোচপাড়া, ঘায়েরঘোপ, অফিসপাড়া, সিংগারভিটাসহ কমপে ২৫টি গ্রাম। তবে সমতল এলাকাতেও আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এদের সংখ্যা একেবারেই কম। সিংগাবরুনা ইউনিয়নের আদিবাসী বিধবা আলপনা দফোর মতো অনেক আদিবাসী নারীদের মতো মুসলমান নারীরাও এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গোসাইপুরের খোদেজা বেগম (৮০), কুড়িকাহনীয়ার আয়শা (৮৫), শ্রীবরদী সদর ইউনিয়নের জামিরনসহ অনেক বিধবা জানান, তারা ইউনিয়ন পরিষদের নানা সুবিধা থেকে বঞ্চিত। মেম্বার-চেয়ারম্যানরা বিধবাভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ড বিক্রি করে ওপেন সিক্রেট। এছাড়াও সরকারের বিশেষ বরাদ্দের তালিকাতেও বাদ পড়েন তারা। সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা গ্রামের বিধবা নিত মৃ, নিরমনি দফো, রানীশিমুল ইউনিয়নের খারামোরা গ্রামের রেনেকা ম্রংসহ অনেকে জানান, তারা মেম্বার চেয়ারম্যানদের টাকা দিতে পারেনা বলেই বিধবা ভাতার কার্ড পায়নি। তাদের প্রশ্ন, কার্ড কেনার টাকা পামু কই? সিংগাবরুনা ইউনিয়নের মেম্বার ভূপেন্দ্র মান্দা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিধবাভাতাসহ বিভিন্ন কার্ড বিতরণ করা হলে অনিয়ম-দুর্নীতি কমে আসবে। রানীশিমুল ইউনিয়নের আদিবাসী এলাকার মেম্বার জহুরুল হক বলেন, এখন ইউনিয়ন পরিষদে তেমন কিছু নেই। মেম্বার-চেয়ারম্যানরা কিভাবে চলবে? তাছাড়া অফিসেও কিছু খরচ দিতে হয়। এ জন্য তারা এ কাজটি করে। তাতিহাটি ইউনিয়নের কয়েকজন মেম্বার আপে করে বলেন, চেয়ারম্যান প্রকাশ্যে দুর্নীতি করে। তার কোনো বিচার হয়না। সাধারণ ভোটারদের মতে, নানা কারণে চেয়ারম্যান-মেম্বারদের প্রতি জনগণের আস্থা কমে আসছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। তবে রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শামা কবির টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, কে কিভাবে টাকা নেয় তা জানিনা। তবে কেউ অভিযোগ দিলে বিচার করা হবে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুঠোফোনে বলেন, এসব তালিকা করেন মেম্বার-চেয়ারম্যানরা। তারা কিভাবে করেন তা জানিনা। তবে বিধবার সংখ্যা বেশি। বরাদ্দ কম। তাই বন্টনে নানা অসুবিধা হচ্ছে।
কাকিলাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক নজরুল ইসলাম ও ভেলুয়া ইউনিয়নের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, অশিতি ও অদ লোক নির্বাচিত হয়। এ কারণে এলাকায় আশাতীত উন্নয়ন হয় না। ব্র্যাকের পল্লী সমাজের নারী নেত্রী আলেয়া বেগম ও মেরিনা বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে না। এজন্য জনগণও নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মনে করে না। মানবাধিকার কর্মী কায়েস উদ্দিন বলেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। এজন্য কার্ড বিতরণে চলছে অনিয়ম-দুর্নীতি। বাবেলাকোনা কারিতাস আইসিডিপির সমাজ উন্নয়ন কর্মকর্তা অতুল ম্রং বলেন, এ ব্যাপারে ভুক্তভোগি ও চেয়ারম্যান-মেম্বারদের সাথে এডভোকেসীর প্রয়োজন। এতে হতদরিদ্র বিধবাদের সঠিক চিত্র ওঠে আসবে। প্রকৃত বিধবারা পাবে তাদের প্রাপ্য সুবিধা। আদিবাসী নেত্রী প্রমিলা মারাক মনে করেন, আদিবাসী এলাকায় কোটাভিত্তিক ইউপি সদস্য নির্বাচিত করা দরকার। এতে ওঠে আসবে সঠিক চিত্র। তাদের মতে, উপেতি জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে প্রয়োজন শিতি, দ ও কতর্ব্যে নিষ্ঠাবান জনপ্রতিনিধি নির্বাচিত করা। এতে স্থানীয় সরকারের প্রাচীনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের সুবিধা বন্টনে ফিরে আসবে স্বচ্ছতা। আদিবাসী বিধবাসহ হতদরিদ্ররা পাবে নিজেদের অধিকার। চেয়ারম্যান-মেম্বারদের সাথে জনগণের সম্পর্কেরও ভুল ধারনার অবসান ঘটবে। সরকারের কাঙ্খিত ল্য অর্জনে বিধবারাও দেখবে নতুন স্বপ্ন।

























