ads

বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ভাতিজা খুন : ঘাতক চাচা আটক

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে শিশু ভাতিজা খুন : ঘাতক চাচা আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Khunনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পাষন্ড এক চাচা তার ৬ মাস বয়সী ভাতিজাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। ১৬ জুলাই বুধবার রাতে উপজেলার দক্ষিণ নাকশী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আল আমিন স্থানীয় দুলাল হোসেনের পুত্র। ওই ঘটনায় ঘাতক চাচা স্বপন (১৮) কে এলাকাবাসী রাতেই আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহত শিশুর লাশ হস্তান্তর করা হয়। একই দিন দুপুরে ঘাতক স্বপনকে আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ঘুমন্ত শিশুটির পাশে একই বাড়ির চাচাত দেবর স্বপন (১৮) কে বসিয়ে রেখে মা পাশের ঘরে পান খেতে যায়। ওইসময় স্বপন শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মা ঘরে গিয়ে শিশুটিকে না পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে স্বপন নিজেই আল আমিনকে হত্যা করে লাশ ফেলে রাখার কথা স্বীকার করে। পরে এলাকার লোকজন ঘরের পাশের কচু তে থেকে লাশ উদ্ধার ও স্বপনকে আটক করে পুলিশে খবর দেয়। ওই ঘটনায় আল আমিনের বাবা দুলাল হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম : ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান… পরবর্তী সংবাদ আখাউড়ায় মাইক্রোর ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে নিহত ৩

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads