শ্যামলবাাংলা স্পোর্টস : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আর এনামুল হক বিজয়। আঙুলের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েন মাহমুদউল্লাহ। আর গত বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন বিজয়।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও মুমিনুল হক। এছাড়া ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ।
আগামী ১০ ও ১২ জুলাই সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস, নাসির হোসেন, রুবেল হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।




