ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ সিরিজ হারলো বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৫৭
টি-২০ সিরিজ হারলো বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

De-Villers-batting-1শ্যামলবাংলা স্পোর্টস : দ্বিতীয় ও শেষ টি-২০তে ৩১ হেরেছে বাংলাদেশ। এতে ২-০ তে টি-২০ সিরজ হারল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ১৮ ওভার শেষে বাংলাদেশের ৮ উইকেটে ১২৯ রান। ক্রিজে আছেন রনি তালুকদার (১৭) ও আরাফাত সানি (০২)।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৬ রানের মাথায় ১৩ রান করে পারনেলের বলে আউট হন তামিম ইকবাল। সপ্তম ওভারের শেষ বলে লেই এর বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। আউটের আগে ২১ বল মোকাবেলায় ৩৭ রান করেছেন এ ওপেনার। ৬৯ রানের মাথায় ফাঙ্গিসোর দুর্দান্ত এক ক্যাচে আউট হন সাকিব (০৮)। দ্বাদশ ওভারের চতুর্থ বলে লেই এর দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়ের সাব্বির রহমান (০১)। ১৬ বলে ১৯ রান করে লেই এর তৃতীয় শিকার হন মুশফিকুর রহিম। কোনো রান না করেই ফাঙ্গিসোর বলে নাসির আউট হলে ৮২ রানেই পরপর তিন উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ১০৩ রানের মাথায় ফাঙ্গিসোর তৃতীয় শিকার হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাশ। ব্যক্তিগত ১৭ রান করে দলীয় ১২৫ রানের মাথায় বোল্ড হয়েছেন মাশরাফি মুর্তজা।
আজকের ম্যাচে উভয় দলে একটি করে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দলে সোহাগ গাজীর পরিবর্তে প্রথমবারের মত ডাক পেয়েছেন রনি তালুকদার। আর দক্ষিণ আফ্রিকা দলে রাবাডার পরিবর্তে এডি লেইও প্রথমবারের মত রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি২০ ম্যাচ ৫২ রানে হারে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান পরবর্তী সংবাদ সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে অব্যাহতির গুঞ্জন!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads