নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বিআরটিসি বাসে করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার প্রাক্কালে ২০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ হাতেনাতে এক যুবককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৫ জুলাই রবিবার সকাল সাড়ে দশটার দিকে নালিতাবাড়ীর উত্তর বাজারস্থ বিআরটিসি বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার নাকুগাঁও গ্রামের আলী হোসেনের ছেলে শেখ ফরিদ (২২)।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে দশটার দিকে বিআরটিসি বাসযোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্কুল ব্যাগে করে ভারতীয় ২০ বোতল মদ নিয়ে যাচ্ছিল শেখ ফরিদ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী বিআরটিসি বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বাসে বসে থাকা অবস্থায় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করে গ্রেফতার দেখানো হয়। নালিতাবাড়ী থানার এসআই মুক্তি মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























