স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ‘সাপ্তাহিক চলতি খবর’ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, সাবেক সভাপতি মোঃ সানাউল্লাহ ও গোলাম মোস্তাফা, ‘সাপ্তাহিক দশকাহনীয়া’ সম্পাদক মোঃ আবু বকর, ‘সাপ্তাহিক জয়’ এর ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট মুহাম্মদ আক্তারুজ্জামান, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আনিছুজ্জামান প্রমুখ।
ক্লাবের নির্বাহী সদস্য রফিক মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক, স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক, নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, স্থায়ী সদস্য ও সহযোগি সদস্যসহ প্রায় ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের আগে দোয়া মাহফিলে ক্লাবের প্রয়াত সকল সদস্যের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৯ বছর পর কাবের বন্ধ্যাত্ব ঘুুচিয়ে বর্তমান নির্বাচিত কমিটির মাধ্যমে নতুন সদস্য পদ প্রদানের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ করে সকলকে নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানটি ক্লাবের নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়।
























