ads

রবিবার , ৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রহ্মপুত্রের ভাঙনের ঢেউ এবার মৃগী নদীতে : ফসলী জমি ও বসতবাড়ি বিলীন

খবর টি পড়েছেন : ২১৭
ব্রহ্মপুত্রের ভাঙনের ঢেউ এবার মৃগী নদীতে : ফসলী জমি ও বসতবাড়ি বিলীন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Nodi-Bhangonস্টাফ রিপোর্টার : এবার প্রমত্তা ব্রহ্মপুত্রের ভাঙনের ঢেউ লেগেছে শেরপুরের মৃগী নদীতে। গত এক সপ্তাহে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে মৃগী নদীতে শুরু হয়েছে ওই ভাঙন। আর ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের প্রায় ৫০ একর ফসলি জমি ও ৮/১০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যদিকে ওই ভাঙন ও গ্রাসের বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রয়েছেন একেবারেই অন্ধকারে।
বৃহস্পতিবার সরেজমিনে এলাকায় ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কয়েকদিনের প্রবল বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে মৃগী নদীতে পানির প্রবল স্রোত তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জঙ্গলদী নতুনপাড়া গ্রামের শহিদুল ইসলাম পন্ডিত ও তার ভাগী অংশীদের ৩ একর, আব্দুল কাদেরের ২ একর, বাবুল মিয়া ও ৪ ভাইয়ের বাড়িভিটাসহ ৬০ শতাংশ, শাহ আলমের ৫০ শতাংশ, রফিকুল ইসলামের ৫০ শতাংশ, সাহেব আলীর ১ একর, মোফাজ্জল হোসেনের ৫০ শতাংশ, আব্দুল খালেকের ২৫ শতাংশসহ এলাকার আরও অনেক প্রান্তিক কৃষকের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙনে তিগ্রস্ত কৃষক সাহেব আলী জানান, আমরা গরীব মানুষ। যে জমিতে আবাদ ফসল করে খাই, সেই জমিই নদীতে চলে গেছে। বছর বছর নদী ভাঙছে। কিন্তু এ ভাঙন থেকে আমাদের রার জন্য কোনো ব্যবস্থা নেই। কৃষক শহিদুল ইসলাম বলেন, নদীর ভাঙনে ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। যেভাবে প্রতিবছর নদী ভাঙছে, তাতে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। তা নাহলে সামনে আরও বড় ধরনের তির শিকার হতে হবে। জঙ্গলদী কমিউনিটি কিনিকের হেলথ সার্ভিস প্রোভাইডার ও স্থানীয় বাসিন্দা মোঃ হাবিবুল্লাহ জানান, মৃগী নদীর এবারের ভাঙনে জঙ্গলদী গ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগেও নদী ভাঙনের কবলে পড়ে এ এলাকার প্রায় ১শ একর জমি নদীগর্ভে চলে গেছে। তার মতে, নদী ভাঙনের কবল থেকে তাদের রার জন্য স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের সহযোগিতা ছাড়া কোন গত্যন্তর নেই।
এদিকে মৃগী নদীর ভাঙনে বলাইয়েরচর ইউনিয়নের ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হলেও শেরপুর পানি উন্নয়ন বোর্ডের লোকজন একেবারেই অন্ধকারে রয়েছেন। এব্যাপারে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কূপে ফেলে সতীনের সন্তানকে হত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads