ads

রবিবার , ৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কূপে ফেলে সতীনের সন্তানকে হত্যা

খবর টি পড়েছেন : ১৯৪
নালিতাবাড়ীতে কূপে ফেলে সতীনের সন্তানকে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Hottaবিপ্লব দে কেটু, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শাহীনা (২) নামে এক শিশুকে কুপে ফেলে হত্যা করেছে সৎ মা ফরিদা বেগম। ১ জুলাই বুধবার রাতে উপজেলার শমশ্চুড়া গ্রামে ওই নৃশংস ঘটনাটি ঘটে। ওই ঘটনায় শাহীনার বাবা শাহ আলী বাদী হয়ে প্রথম স্ত্রী ফরিদা বেগমের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘাতক ফরিদা বেগম পলাতক রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শমশ্চুড়া গ্রামের শাহ আলী তার দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগমের সন্তান শাহীনা কে দাদা-দাদির কাছে রেখে গিয়ে ঢাকায় কাজ করতো। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দাদা-দাদি শিশু শাহীনাকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ায়। ওই অবস্থায় দাদা তারাবী নামাজ পড়তে গেলে দাদিও ঘুমিয়ে যায়। ওই সময় বাড়িতে থাকা শাহ আলীর প্রথম স্ত্রী ফরিদা বেগম ঘুমন্ত শিশুটিকে বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির গভীর একটি মাটির কূপে ফেলে পালিয়ে যায়। নামাজ শেষে শাহীনা ও সৎ মা ফরিদা বেগমকে না পেয়ে দাদা-দাদিসহ পাড়া-প্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা কূপের ভেতর শিশুটির লাশ ভেসে থাকতে দেখেন। রাতে পুলিশেক খবর দিলে পুলিশ ও শেরপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে রাত ৩ টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলাম জানান,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদি হয়ে প্রথম স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রহ্মপুত্রের ভাঙনের ঢেউ এবার মৃগী নদীতে : ফসলী জমি… পরবর্তী সংবাদ সংযোগ সড়ক নেই, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads