ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালতে ১জনের সাজা ও ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, এসআই শিশির চক্রবর্তী ও এসআই সফিকুলসহ সঙ্গিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে উপজেলার বড়গাছী গ্রামের নুরমোহাম্মাদের ছেলে একরামুল(৪৫) ও একই উপজেলার পিরানচক গ্রামের তাজেল আলীর ছেলে ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উইল আলী(৩২) কে তার বাড়ী হতে পুলিশ গ্রেফতার করে।
ওসি মহসীন আলী আরো জানান, আসামী দু’জনকে পৃথকভাবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় একরামুলকে বড়গাছী বাজার হতে ৩পুরিয়া গাঁজাসহ ও সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উইলকে তার বাড়ী থেকে হাতেনাতে গ্রেফতার করে।
আসামী একরামুলকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের কার্যালয়ে এনে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৭(ক) ধারায় ৬মাসের বিনাশ্রম সাজা প্রদাণ করে। গ্রেফতারকৃত আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।




