বসুন্ধরা-আবাহনীর ফাইনালের বাকি ১৫ মিনিট ময়মনসিংহেই অুনষ্ঠিত হবে

খবর টি পড়েছেন : ৩৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গত মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনাল শেষ হয়নি। বসুন্ধরা কিংস ও আবাহনীর লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত ১৫ মিনিটেও খেলা ১-১ সমতায় ছিল। এরপর আলোকস্বল্পতায় খেলা থামিয়ে দেন রেফারি। ২৩ এপ্রিল বুধবার অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিট নাকি পুরো ম্যাচ আয়োজন হবে ওই সিদ্ধান্ত নিতে সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। সিদ্ধান্ত মোতাবেক, বাইলজের ৭.১ ধারা অনুযায়ী একই ভেন্যুতে আগামী ২৯ এপ্রিল হবে খেলার বাকি ১৫ মিনিট।

Shamol Bangla Ads

লিগ কমিটির সভা শেষে কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৯ এপ্রিল ৩ টা ৩০ মিনিটে ময়মনসিংহ স্টেডিয়ামে খেলার বাকি ১৫ মিনিট হবে। বাইলজ অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দল একই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। যেখান থেকে, যেভাবে স্থগিত হয়েছে, সেখান থেকে খেলা হবে। কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।’

উল্লেখ্য, ওইদিন ফাইনালে হুয়ান লেসকানোর গোলে শুরুতে লিড নেয় কিংস। খেলার ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের ফয়সাল আহমেদ। সেক্ষেত্রে একজন কম নিয়েই বাকি ১৫ মিনিট খেলতে হবে তাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম বাংলাদেশি হিসেবে ৩ বার ১০ উইকেটের রেকর্ড… পরবর্তী সংবাদ গৌতম গম্ভীরকে খুনের হুমকি, থানায় অভিযোগ দায়ের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads