কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরে ষ্টেডিয়াম রোডের নজরুলের চা ষ্টলের নিকট হতে ভারতীয় ৪৩,৩৫০ রূপীসহ মানিক মিয়া (২৬)কে বিশরপাশা ক্যাম্পের এ.এস.আই কামাল গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানাযায় পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মাটিয়ারবন গ্রামের মৃত-রুস্তুম আলীর পুত্র মানিক মিয়া দীর্ঘদিন যাবৎ ভারতীয় রূপীর ব্যবসা করে আসছিল। বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই. কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পিছনে ধাওয়া করে কলমাকান্দা ষ্টেডিয়াম রোডে রূপীসহ মানিক মিয়াকে গ্রেফতার করে কলমাকান্দা থানায় সোর্পদ করে। এ ব্যাপারে কলমাকান্দা থানায় পুলিশ বাদী হয়ে একটি চোরা চালান অপরাধে মামলা দায়ের করে। মামলা নং-১৯, তারিখ-১৪/০৫/২০১৪ইং।




