ads

সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গণশুনানি, ভূমি অফিসে বসবে সিসি ক্যামেরা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমি অফিসের সেবার মান বাড়ানো এবং দুর্নীতি কমাতে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

Shamol Bangla Ads

১২ অক্টোবর সোমবার সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সেবার মান নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সরকারি সেবা পেতে তাঁদের অভিজ্ঞতা, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

সনাক নালিতাবাড়ীর সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এতে ভূমিসেবার পক্ষে ইউএনও আব্দুল মালেক, স্বাস্থ্যসেবার পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং কৃষিসেবার পক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরিকুল ইসলাম প্রশ্নোত্তর দেন।

Shamol Bangla Ads

গণশুনানিতে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে। ভূমিসেবার মান বাড়ানো ও দুর্নীতি কমাতে ইউনিয়ন ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। জমির পর্চা পেতে অনলাইনে আবেদন করা যায়। এ ক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে সেবা নেওয়ার পরামর্শ দেন তিনি।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা সরকারি সেবায় স্বচ্ছতা বাড়ানো, নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করা এবং অনিয়মের অভিযোগের কার্যকর প্রতিকার চাওয়ার ওপর গুরুত্ব দেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads