ads

বৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা

খবর টি পড়েছেন : ২০৬
শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন।
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে তাদের নাম-ঠিকানাসহ মঙ্গলবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফলের গেজেটে তারিখ রয়েছে ১ জানুয়ারি ২০১৯। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, এই গেজেট গতকাল সকালে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির পাঠানো গেজেট হাতে পাওয়ার পর এমপিদের শপথ পড়ানোর সময় নির্ধারণ করেছে সংসদ সচিবালয়।
অন্য সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর আগে আবারও এমপি নির্বাচিত হওয়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
স্পিকারের কার্যালয় ও সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন অন্যরা। শপথগ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে। এরপর সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে। এই সভায় সংসদ নেতা নির্বাচনসহ আনুষঙ্গিক অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।
দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। গোলযোগের কারণে ব্রাহ্মণবড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনটির ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করে ইসি। আর ভোটগ্রহণের আগে গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে ইসি নতুন করে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করবে।
গেজেট হওয়া ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগসহ মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। মহাজোটের মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দল এবং এইচএম এরশাদের জাতীয় পার্টি (জাপা) ও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রয়েছে। জাপা ২২টি ও বিকল্পধারা ২টি আসন পেয়েছে। নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন; এরমধ্যে বিএনপি দলীয় প্রার্থীরা জিতেছেন ৫টি আসনে, আর ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের ২ জন প্রার্থী জয়ী হন। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থী রবিবারের ভোটে বিজয়ী হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নেয়নি বিএনপি-ঐক্যফ্রন্ট পরবর্তী সংবাদ নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আ’লীগ নেতা গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads