‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় শেরপুর পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নকলা উপজেলা দল।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর কমিউনিটি পুলিশ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আবু রায়হান রূপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলো উপভোগ করেন।




