ads

সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

খবর টি পড়েছেন : ১৫২
৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের আট বিভাগে কমবেশি বৃষ্টির আভাসের খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সোমবার বিকেলে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান বলেন, ‘স্বাভাবিক মৌসুমের কারণে এ সময় বৃষ্টির প্রবণতা থাকে। দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত হবে। তবে রাজশাহী ও রংপুর ছাড়া বাকি বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আর সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।’

রবিবার সকাল ৬টা থেকে সোমবার (১১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর ছাড়া আর বাকি সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেট ও পটুয়াখালীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না… পরবর্তী সংবাদ সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads