ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচ ও সিরিজ সেরা হলেন তাসকিন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার অপরিচিত কন্ডিশনে বাউন্সি উইকেটে একজন বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে অনন্য অবদান রাখেন তাসকিন।

Shamol Bangla Ads

আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এদিন ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাসকিন।

তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক প্রোটিয়ারা। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। পাশাপাশি জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

Shamol Bangla Ads

তাসকিনের উইকেট শিকারের শুরুটা হয় কাইল ভেরেইনেকে দিয়ে। এরপর তিনি একে একে সাজঘরে পাঠান জানেমান মালান, প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে। সিরিজের তিন ম্যাচে ২৩ ওভার বোলিং করে ১১২ রান দিয়ে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন। এর পুরস্কারই পেলেন আইপিএলকে ‘না’ বলে দেওয়া এই পেসার।

উল্লেখ্য যে, সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!