ads

সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শহীদুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহবায়ক আসমা আক্তার, স্কুল শিক্ষার্থী আফিয়া জাহিন জিনাত প্রমুখ। বক্তাগণ কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং বাল্যবিয়ে নিয়ে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সভাশেষে চিত্রাংকন প্রতিযেগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সুধী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads