ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইল নিয়ে বাড়ি ফেরা হলোনা আশিকের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ

Sreebordi PIcরেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : অনেক দিনের প্রত্যাশা একটি উন্নত মোবাইল সেট ব্যবহার করবে। অবশেষে বন্ধুদের নিয়ে মোবাইল সেট ক্রয় করতে গিয়েছিল ঢাকার বসুন্ধরা সিটিতে। কিন্তু ভাগ্য বিড়ম্বিত। মোবাইল সেট নিয়ে বাসায় ফেরার পথে ঘাতক বাস কেড়ে নিল মেধাবী ছেলে আহছান হাবীব আশিকের প্রাণ। নিভে গেল একটি পরিবারের প্রদীপ। হারিয়ে গেল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য লোকের মন কেড়ে নেয়া মেধাবি এ ছেলে। সবার চোখে ভাসিয়ে গেল জল।

Shamol Bangla Ads

মেধাবি আহছান হাবীব আশিক শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি নয়াপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম ওরফে নান্ডা মিয়ার একমাত্র ছেলে। তার দু’সন্তান। এক ছেলে এক মেয়ে। মেয়ে সিলেট মেডিক্যাল কলেজে অধ্যয়নরত। আশিক ঢাকা আদমজী ক্যান্টনম্যান্ট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিল। এবার ওই কলেজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে মেধাবীর মধ্যে একজন আশিক। তার বাবার প্রত্যাশা ছিল এবারো আশিক দেশের মেধাবিদের তালিকায় স্থান করবে। উজ্জল করবে তার পরিবার ও আত্মীয় স্বজনের মুখ। কিন্তু সব আশা যেন দূরাশায় পরিণত হয়েছে।

গত শুক্রবার বন্ধুদের সাথে যায় বসুন্ধরা সিটিতে। সেখান থেকে ক্রয় করে একটি মোবাইল সেট। পরে বাড়ি ফেরার পথে ঘাতক বাস চাপা দেয় আশিককে। এতে আশিক গুরুতর আহত হয়। সেখান থেকে তার বন্ধুরা তাকে উদ্ধার ভর্তি করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে। সেখানে তার অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে ভর্তি করা হয় সিএমএইচ হাসপাতালে। সেখানে তিন দিন রাখা হয় লাইফসাপোর্টে। অবশেষে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে হার মানে মুত্যুর কাছে। চলে যায় না ফেরার দেশে। এ খবর শুনে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশি, বন্ধু বান্ধব ও এলাকাবাসীর মাঝে নেমে আশে শোকের ছায়া। জলে ভিজে যায় চোখ। তার লাশ ঢাকা থেকে শ্রীবরদীর তাতিহাটি নয়াপাড়া নিজ বাড়িতে পৌছঁলে ঢেউ ওঠে কান্নার। সবাই যেন তাকে এক নজর দেখতে ভিড় জমায় তাদের বাড়িতে। অবশেষে রাত ৯ টার দিকে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। সমাপ্তি ঘটে একটি ফুটন্ত গোলাপের।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads