ads

শুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপু‌রে ইয়াবাসহ নবনির্বাচিত ইউপি সদস্য আটক

খবর টি পড়েছেন : ৩৫৮
শেরপু‌রে ইয়াবাসহ নবনির্বাচিত ইউপি সদস্য আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপু‌রে ১৫ পিস ইয়াবাসহ খোকন মিয়া খোকা (৪৬) নামে এক নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাব-১৪। ১৪ জানুয়ারি শুক্রবার ভোরে সদর উপ‌জেলার জঙ্গল‌দী মধ‌্যপাড়া গ্রাম থে‌কে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের মৃত হো‌সেন আলীর ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শুক্রবার ভোর ৬টার দিকে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মধ্যপাড়া এলাকায় অ‌ভিযান চালায় র‌্যাব-১৪ সি‌পি‌সি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ওইসময় অ‌বৈধভা‌বে বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে রাখা ১৫ পিস ইয়াবাসহ খোকা‌কে আটক ক‌রা হয়। পরে তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-১৪। ওই ঘটনায় র‌্যাবের নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলম বাদী হ‌য়ে মাদক আইনে সদর থানায় একটি মামলা দা‌য়ের করেছেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, মাদক আইনের মামলায় খোকন মিয়া খোকাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে তক্ষকসহ ১ ব্যক্তি গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটালো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads