ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুর শহরের খরমপুর এলাকায় ইতালিয়ান বহুজাতিক ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে গেছে। এ ছাড়া গোডাউনসহ পাশের একটি দোতলা ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে খরমপুর এলাকায় অবস্থিত লোটোর শোরুম সংলগ্ন গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বুধবার দুপুরে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গোডাউনে থাকা প্রায় ২৫ লাখ টাকার জুতা পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাসাবাড়ি ও দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এর কিছুক্ষণ পরই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি শত্রুতামূলক হতে পারে বলে তাঁর সন্দেহ। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Shamol Bangla Ads

লোটোর শেরপুর আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উজ্জ্বল শীল জানান, গোডাউন ও শোরুম মিলিয়ে তাঁদের প্রায় ৬০ লাখ টাকার মালামাল রয়েছে। অডিট টিম এসে হিসাব করার আগে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে অগ্নিকাণ্ডে শোরুমসংলগ্ন ভবনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় থাকায় উদ্ধার ও আগুন নেভানোর কাজে কিছুটা বিঘ্ন ঘটে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

Need Ads