ads

শনিবার , ১৫ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকার ৪ নির্বাচনী কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

খবর টি পড়েছেন : ১৪৭
ঝিনাইগাতীতে নৌকার ৪ নির্বাচনী কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের নৌকা প্রতীকের ৪টি নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৪ ডিসেম্বর শুক্রবার রাতে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় শনিবার থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলায় বিপ্লব ও শহীদুল নামে ২ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঝিনাইগাতী উপজেলা সদরে থাকা যুবলীগ কার্যালয়সহ রাংটিয়া, তিনানী, বনগাঁও ও ধানশাইল বাজারের ৪টি নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্প লক্ষ্য করে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় দলীয় নেতা-কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করতে থাকে। ঘটনার পরপরই আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদর বাজারে বিক্ষোভ মিছিল বের করে। ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি দলীয় নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, আওয়ামী লীগের ৪টি নির্বাচনী কেন্দ্রে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত পরবর্তী সংবাদ নকলায় নির্বাচনী সহিংসতায় ২ মামলা ॥ গ্রেফতার ৮…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads