স্টাফ রিপোর্টার ॥ ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার আয়োজনে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন রবিবার শহরের নারায়ণপুরস্থ জিহান ভবনে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ওই ইফতার মাহফিলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এম এ বারেক তোতা, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনসহ আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সরকারি-বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।























