ads

শনিবার , ১২ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারকে ফিরিয়ে দল ঘোষণা করল ব্রাজিল

খবর টি পড়েছেন : ২৩৫
নেইমারকে ফিরিয়ে দল ঘোষণা করল ব্রাজিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেইমার জুনিয়রকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আগামী ২৪ মার্চ চিলির বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে ও ২৯ মার্চ বলিভিয়ার বিপক্ষে লা পাজে অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে তারা।

Shamol Bangla Ads

নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘সে প্রথমার্ধে ভালো খেলেছে (রিয়াল ম্যাচে)। দ্বিতীয়ার্ধে পুরো দলের মতোই ভেঙে পড়েছে। তার অসাধারণ দক্ষতা আছে। কিন্তু ইনজুরিতে পড়া যেকারো মতোই সেও সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে আসছে। সে নিজের সেরা ফর্ম ফিরে পাবার খোঁজে আছে।’

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এছাড়া ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

মার্চ বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), মারকুইনিওস (প্যারিস সেন্ট-জার্মেই/এফআরএ), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), আর্থার (জুভেন্তাস), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেটা (লিয়ন), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা)

ফরোয়ার্ড: অ্যান্টনি (আয়াক্স), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (প্যারিস সেন্ট-জার্মেই), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যাম্পিয়ন্স লিগ : পিএসজিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে… পরবর্তী সংবাদ দ. আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন ৪ ক্রিকেটার