ads

শনিবার , ৩ জুলাই ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৩, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। ৩ জুলাই শনিবার দুপুরে তিনি নকলা পৌরশহরে লকডাউন পরিস্থিতি ঘুরে দেখেন এবং লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। ওইসময় তিনি নকলাবাসিকে উদ্দেশ্য করে বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তিনি বলেন, আমাদের সকলকে বুঝতে হবে সচেতনতাই করোনা সংক্রমণ প্রতিরোধের প্রধান হাতিয়ার।

Shamol Bangla Ads

পর্যবেক্ষণকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশার (ভূমি) কাউছার আহাম্মেদ, শেরপুর ভোক্তা অধিকারের সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন তৈমুর, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads