ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় অভ্যন্তরীন আমন ধানও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয় খাদ্য গুদামে ওই সংগ্রহের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

ধান ও চাল সংগ্রহের উদ্বোধন উপলক্ষে খাদ্য গুদাম চত্ত্বরে স্থানীয় খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান।

নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন জানান, চলতি মওসুমে ৭০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা। ধান সংগ্রহের সময়সীমা ১৫ নভেম্বর ২০২৬ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ খ্রী: এবং চাল সংগ্রহের সময়সীমা ১ ডিসেম্বর ২০২৬ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ খ্রী: পর্যন্ত। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ ছেলের নামই ছিল সম্বল, অবশেষে পুলিশের সহায়তায়… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের অভিযানে ৬ দুষ্কৃতিকারী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads