ads

বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের স্বপ্ন নিয়ে নাহারের যাত্রা

খবর টি পড়েছেন : ৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাবা হাবিবুল্লাহ শেরপুর শহরের একজন দরিদ্র অটোচালক। তিন ভাই-বোনের মধ্যে হিজবুন নাহার তৃতীয়। এক বেলা-দু’বেলা খেয়ে, না খেয়ে, অনেক কষ্ট করে পড়াশোনা করে বর্তমানে শেরপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন নাহার।

Shamol Bangla Ads

গত জুলাই মাসে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন। ওই সময় তার বক্তব্যে নাহার বলেছিলেন, ভবিষ্যতে তিনি একজন উদ্যোক্তা এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে এই সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু বর্তমানে তার সেলাই মেশিন না থাকায় সে স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নাহার। এ সময় অনুষ্ঠানের সভাপতি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আশ্বাস দিয়েছিলেন তাকে একটি সেলাই মেশিন দেওয়া হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ১১ নভেম্বর বুধবার বিকেলে ডিসিদের প্রতি বুধবারের গণশুনানি শেষে হিজবুন্নাহার এর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।

ওইসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হিজবুন নাহারকে বলেন, তিনি যদি সেলাই কাজে স্থানীয় অসহায় নারীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই তাহলে যুব উন্নয়ন থেকে তাকে ঋণ সহায়তা প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪… পরবর্তী সংবাদ শেরপুরে ‘সুজন’ এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads