ads

বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে সেবা ও আর্থিক সহায়তা পেলেন ১৮০ জন

খবর টি পড়েছেন : ২৩২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। এদিন আগত ১৮০ জন সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা-সংক্রান্ত বিষয়ে তাঁদের আবেদন ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানীতে আগত বিভিন্নজনের বেশকিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয় এবং ১৫১ জন হতদরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বাকীদের প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পরবর্তী সংবাদ মা-হারা শিশুকে পরম মমতায় কোলে তুলে নিলেন জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads