ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শেরপুরের নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর বুধবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে তাঁদের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়।

পরে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার বিকেল ও রাতে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads